সমাজের আলো।। চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁকে রাখা হয়েছে নজরদারিতে। বুধবার নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তাঁর কার্যালয় থেকে মুঠোফোন দুটি জব্দ করা হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাথে তার নিয়মিত যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দারা।

