ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা জজ আদালতের পুনরায় পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার এবং এডিশনাল (পিপি) হিসেবে অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার (২) ও অ্যাডভোকেট তারিক ইকবাল অপু মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুনরায় নিয়োগপ্রাপ্ত জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার (২) ও অ্যাডভোকেট তারিক ইকবাল অপু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল,
বিআরডিবি সভাপতি শেখ লুৎফর রহমান ,
তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম. আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম,
রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুর রহমান, কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল ইসলাম ও ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন কাজী আল মামুন, মীর জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, জাহিদুর রহমান, ফজলুল হক, রেদওয়ান ফেরদৌস রনি, আতিকুর রহমান, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, ডা. নাছিম, বিক্রমজিত সরকার, আব্দুর রহমানসহ প্রেসক্লাবের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *