সমাজের আলো।। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণে গোলচত্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শত শত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। রোববার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন নেতা-কর্মীরা।

মোমবাতি জ্বালিয়ে তিন দিক থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী অবস্থান নেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগকে ধাওয়া করলে তারাও পাল্টা ধাওয়া করেন। আধা ঘণ্টার মতো বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা পিছিয়ে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শত শত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। এরমধ্যে ইব্রাহিম (৩৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তিনি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
ফুড এক্সপ্রেস ও ১৫-২০টি দোকান এবং ফুটপাতের দোকানে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এছাড়া বিএনপি’র নেতা-কর্মীদের অবস্থানরত অস্থায়ী ক্লাবের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। বিএনপির ও আওয়ামী লীগের উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, প্রায় এক ঘণ্টার মতো আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতুর দক্ষিণে গোলচত্বরে অবস্থান করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়পদ্মা সেতু দক্ষিণ পাড় থানার ওসি আব্দুল সালাম বলেন, ‘ভোর ৫টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতুর দক্ষিণে গোলচত্বরে অবস্থান নিতে শুরু করেন। বিএনপির নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেন। পরে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা কিছুক্ষণ অবস্থান করে জ্বালাও-পোড়াও করে চলে যান।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *