সমাজের আলো।। আশাশুনির দরগাপুরে ছাত্রশিবিরের উদ্যোগে’জুলাই স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট’সম্পন্ন হয়েছে। বুধবার (১২ আগস্ট) টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা সভাপতি আবু বকর সিদ্দিক,সেক্রেটারি হাফেজ আব্দুস সালাম, অফিস সম্পাদক হাফেজ আবু মুসা সোলায়মানি,স্কুল ও কলেজ সম্পাদক ফয়সল হোসেন এবং দরগাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাকির হোসেন। এ সময় স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।##

