ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে মো. আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ ঘোনা গ্রামের মৃত শারাফত আলী সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে আব্দুস সামাদ গোসল করতে বাড়ির পাশের পুকুরে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।
পরে বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হলে থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধারসহ ঘটনাটি পরিদর্শন করেন। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুস সামাদের দাফন সম্পন্ন হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *