কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ইয়াবা শরিফুল গাজী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফুল গাজী কালিগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা নং-১৭, তারিখ ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শরিফুল গাজীকে বুধবার (১৯ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

