সমাজের আলো।। জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও সবার আগে বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) বিকালে শহরের কে লাইল চত্বরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, প্রফেসর আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভূট্টো, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক,
পৌর বিএনপির সাবেক সভাপতি শের আলী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সহ সভাপতি শেখ মিলন,সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্র দলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দোদায়েভ মাসুদ খান অর্ঘ, জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।আলোচনা সভা শেষে সাতক্ষীরা কে লাইন চত্বরে সবার আগে বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০ টায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *