নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট মোঃ আসাদুজ্জামান এর সাতক্ষীরায় আগমনে
ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মাননীয় আইন মন্ত্রী সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ, সোনালী গ্রুপের কর্ণধার বিশিষ্ট তরুণ ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম ও আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। এ সময় আলহাজ্ব মোঃ আব্দুর রউফ দলীয় সাংগঠনিক বিষয় ও সাতক্ষীরা জেলার উন্নয়নে বিস্তারিত আলোচনা করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *