আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের চার রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মোকামখালী গ্রামের রফিকুল সরদারের ছেলে মো.লিটন সরদার ও সাত্তার সরদারের ছেলে মো.মাসুম বিল্লাহ।
পুলিশ সূত্রে জানা গেছে,অভিযানে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।##




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *