ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড় এলাকায় অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এএসপি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির, সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মেম্বার, উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন।

সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *