হারুন অর রশিদ, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১জন আসামী ও পরোয়ানাভুক্ত অপর ১ জন মোট ২জন আসামী আটক হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। জানা গেছে, দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার ও এএসআই (নিঃ) সাগর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করাকালে ২৬ জুন রাত ১২টার দিকে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে দেবহাটা থানার উঃ সখিপুর এলাকা থেকে ২৫ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাগর আহমেদ (২৬), পিতা-আবুল কাশেম, সাং-উত্তর সখিপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং পৃথক অপর এক অভিযানে কুলিয়া এলাকা হতে পরোয়ানাভূক্ত আসামী মিজানুর রহমান (২৭), পিতা- আইজুল মিস্ত্রি ওরফে আজিজুল জোয়ার্দ্দার, সাং- বালিয়াডাঙ্গা (আশুমার্কেট), সাং- কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, শান্তিশৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সবসময় তৎপর। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামীদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।

