যশোর অফিস

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের পরিচালক বেনজির আহমেদ যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন।

রোববার (১৭ মে) বিকেল সোয়া চারটে থেকে পাঁচটা পর্যন্ত তিনি বেনাপোল আসিপি এলাকা, বেনাপোল স্থলবন্দর কার্গো ভেহিকেল টার্মিনাল, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এবং আইসিপি শূন্য লাইন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা, ইমিগ্রেশন ব্যবস্থাপনা এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে তাকে অবহিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্দর এলাকায় সেবার মান, শৃঙ্খলা ও কার্যক্রমের স্বচ্ছতা পর্যবেক্ষণের অংশ হিসেবে এ পরিদর্শন পরিচালনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *