যশোর অফিস:
‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো ১২ মাস’ প্রতিপাদ্যে যশোরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে বর্ণাঢ্য র‍্যালি, ফিতা কাটা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ফল উৎপাদনের পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করে বিদেশে রপ্তানির দিকে গুরুত্ব দিতে হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ মেলায় স্থানীয় বিভিন্ন জাতের ফল ও ফলদ গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *