সমাজের আলো।। গাছের থেকে কাঠ পাড়ার সময় পুকুরে ডুবে গৃহবধূ লাইলী বেগম (৩৫) মৃত্যু হয়েছে
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলার আটুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম একই গ্রামের মোঃ মোশারফ হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, লাইলী বেগম নিজ বাড়ির পাশে পুকুরপাড়ে থাকা শিশুফুল গাছে উঠে গাছ থেকে কাঠ ভাঙছিলেন। এ সময় তিনি গাছ থেকে পুকুরে পড়ে যান। পরে বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

