মোস্তাকীম হোসাইন, ধুলিহর প্রতিনিধিঃ শিক্ষার্থীদের যাতায়াতের সুব্যবস্থা এবং পড়াশোনায় আরও উৎসাহ জোগাতে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২ টার দিকে সাতক্ষীরার জেলা প্রশাসক চত্বরে এই বাইসাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে ৮ নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. তাকদীর আহসান রুবেল।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, স্কুল কমিটির অভিভাবক সদস্য আবু শামীম মো.ওহিদুজ্জামান, সহকারী শিক্ষক রুহুল আমিন বাবলু, মো. হাবিবুর রহমান এবং শামসুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ।
যাতায়াত সহজ করে শিক্ষার মান উন্নয়নে এমন প্রশংসনীয় ও কল্যাণকর উদ্যোগ গ্রহণ করায় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুর ইসলাম হাবিব-এর প্রতি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন যে, এই বাইসাইকেলগুলো শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতে সহায়তা করবে এবং তাদের পড়াশোনায় আরও উদ্বুদ্ধ করবে। 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *