নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা যুবদলের যুবদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে শহরের সঙ্গীতা মোড় হতে জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ। এসময় আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্ট এর সামনে গিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়।
উল্লেখ্য যে, হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা যুবদলের যুবদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুমন রহমান, যুব নেতা আরিফ, সোহাগ ও রমসেদ প্রমূখ। এসময় আনন্দ মিছিলে পৌর ও সদর উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *