,
সমাজের আলো।। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মাজেদ (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১০ এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মাজেদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শাকদাহ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস আব্দুল মাজেদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মগে পাঠানো হয়েছে।

