সমাজের আলো।। সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সকাল নটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাদ্রাসার ছাত্রের নাম তামান্না খাতুন। সে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরের আব্দুল হায়ার মেয়ে । মেয়েটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *