সমাজের আলো।। সাতক্ষীরা শ্যামনগরে কেওড়া ফল পাড়ার সময় পা পিছলে পড়ে গিয়ে রহমত আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজের আলী গাইনের ছেলে।

ওই এলাকার জেলে রবিন্দ্র মন্ডল বলেন, ‘প্রতিদিনের ন্যায় রহমত আলী আজ বৃহস্পতিবার সকালে আমার নৌকায় করে গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়ার জন্য যায়। বৃষ্টির মধ্যে কেওড়া পাড়ার সময় গাছ ভিজে থাকায় পা পিছলে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে লোকালয়ে আনার পথে তার মৃত্যু হয়। সে প্রতিদিন টাকার বিনিময়ে গাছ মালিককে কেওড়া ফল পেড়ে দিত।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, খবর শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *