সমাজের আলো।। রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা দায়ের এবং বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা, একটি অটোরিকশা, ১১১টি মোবাইল ফোন, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা ও পাঁচ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০, লালবাগে ৫০, ওয়ারীতে ৫২, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৬৩, মিরপুরে ১০৩, গুলশানে ৪৮, উত্তরা বিভাগে ৫৩ এবং গোয়েন্দা বিভাগে ১৮ জন রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *