​সমাজের আলো।।সাতক্ষীরার আশাশুনিতে অসাবধানতাবশত ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে আশাশুনি থানার খলিসানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা সরকার ওই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের ফ্যানের সুইচ অন করতে যান লতিকা সরকার। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্সযোগে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন।

​সেখানে নিয়ে আসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।

​বর্তমানে নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এই ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *