সমাজের আলো।।সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ অনুষ্ঠানের বক্তব্যে মাঝে সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ বলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৪টায় সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখা এবং ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা- ও বিভিন্ন সংগঠনের এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা জেলা প্রশাসকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের বিরুদ্ধে অবমাননাকর কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বারী। বক্তব্য রাখেন মাওলানা ওসমান গনি, মাওলানা মনিরুল ইসলাম বিলালী, মাওলানা শাহাদাত হোসেন এবং আফজাল হোসেন।
সমাবেশ পরিচালনা করেন মাওলানা রুস্তম আলী তাওহী।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। তাই জেলার জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বক্তব্য তারা মেনে নেবেন না।
সমাবেশ শেষে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *