তালা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা থানা পুলিশের বিশেষ অভিযানে
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে
মারুফ হোসেন রিফাত (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে তালা উপজেলার শিরাশুনি গ্রামের রাজু শেখের পুত্র।
তালা থানাধীন জাতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজমুল আলমের নেতৃত্বে একদল ফোর্স
তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে আটক করে। রিফাতকে তালা থানার মামলা নং-০৩, তাং-০২/০৮/২০২৬ খ্রিঃ, জিআর-১১৫, ধারা: পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) মামলায় আটক করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন আটকের বিষযটি নিশ্চিত করে বরে বলেন, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার ( ৪ আগস্ট) সকালে
যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

