সমাজের আলো।। দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বদরুদ্দীন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত বদরুদ্দীন হাজরাপাড়া গ্রামের মোশারফ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ওভারব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল
কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। গতকালই হাজরাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

