নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টায় রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। পরে শহরের মুনজিতপুরস্থ হোটেল রাজ এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতি রোটা: মোঃ আখতারুজ্জামান কাজল এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটা: সিএম নাজমুল ইসলামের সঞ্চালনায় রোটাবর্ষের প্রথম মিটিংয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটা: পিপি হাবিবুর রহমান হাবিব, রোটা: আইপিপি এনছান বাহার বুলবুল, রোটা: পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা: পিপি মাহমুদুল হক, রোটা: পিপি ওয়ালীউল্লাহ, ফারহা দীবা খান সাথী, রোটা: পিপি আশরাফুল করিম ধনী, রোটা: পিপি মাগফুর রহমান, রোটা: বিশ্বজিৎ সাধু, রোটা: নাসিমা খাতুন, রোটা: ডাঃ মোঃ নজরুল ইসলাম, রোটা: ইমদাদ হোসেন বাবু, রোটা: মোঃ নুরুল হক, রোটা: মোঃ শহীদুর রহমান, রোটা: এস এম মিজানুর রহমান, রোটা: গোলাম রসুল, রোটা: শেখ মাসুদ পারভেজ, রোটা: প্রিয়াঙ্কা বিশ্বাস,রোটার‍্যাক্টর কর্ণ বিশ্বাস কেডি, রোটার‍্যাক্ট সেক্রেটারি শেখ মেহেদী হাসান, রোটার‍্যাক্ট আব্দুল্লাহ আল মামুন, রোটার‍্যাক্ট আবুল হোসেন প্রমুখ।
এ সময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্য ও রোটার‍্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটা: মোঃ কামরুজ্জামান রাসেল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *