সমাজের আলো।। : সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬মে) সকাল ১০ টায় সাতক্ষীরা পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডি আই -১ আব্দুল আলিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস,অর্থ সম্পাদক মোঃ জিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলভিশনের জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, সাংবাদিক কালিদাস রায়, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, অপরাধীদোর কোন পরিচয় নেই, পুলিশ বিভাগে যারা অপরাধ করবে পোষাক না দেখে নিরপেক্ষ তদন্ত করবো। জনগনের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তা অগ্রাধিকার দেওয়া হবে। সমাজে কোন বিশৃঙ্খলা না হয়, চাঁদাবাজী না হয়, সেগুলো নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে পুলিশের পক্ষ থেকে। তিনি আরো বলেন, আমার প্রচেষ্টা থাকবে শিশুরা যেন মাদকসহ কোন বিপথে না যায়, কারন শিশুরা আগামীতে গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। তারা বিপথে গেলে আমার খারাপ লাগবে। আমিও সাতক্ষীরার, আমি এখানে যে কয়দিন থাকবো ততদিন আমার জীবনের সাথে সাতক্ষীরা মিশে থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *