নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা০২ আগস্ট, ২০২৬সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস দল সাতক্ষীরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রাকিবুর জামান (২৭)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গদখালী (ঝিকরা) গ্রামের মোঃ করিরুজ্জামানের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রাকিবুর জামান দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সরবরাহের সাথে জড়িত ছিলেন। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নিষিদ্ধ ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজই বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *