সমাজের আলো।। : সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউয়ের পদ্মা হলে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিব।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লিয়াকত পারভেজ, সহ-সভাপতি তৈয়েব হাসান বাবু, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি , সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, ফারহা দীবা খান সাথী, যুগ্ম মহিলা সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হক প্রমুখ। সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নুর ইসলাম ও অধ্যাপক মোজাম্মেল হোসেনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন ও সমন্বয় কমিটির পক্ষ থেকে জেলা নাগরিক সেবার উন্নয়নে ৩৩ দফা দাবি সম্বলিত লিফলেট সম্বর্ধিত অতিথি সহ সকলের হাতে তুলে দেয়া হয়।
এ সময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির অধ্যাপক নুর মোহাম্মদ পাড়।

