প্রেস বিজ্ঞপ্তি’
সাতক্ষীরা প্রেসক্লাবে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সাতক্ষীরা প্রেসক্লাব প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান–এর সাবলীল ও প্রাঞ্জল সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক মো. রহমাতুল্লাহ পলাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দৈনিক বাংলাদেশের আলো সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, যা গণতন্ত্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সেক্রেটারি মেহেদী হাসান, সদর থানার তদন্ত অফিসার শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক হাফিজুর রহমান, নাজমুল হোসাইন মাহী, আবু মুহিত, রবিউল ইসলাম, আফাজউদ্দীন সরদার, আব্দুল লতিফ প্রমুখ।
সকলেই পত্রিকাটির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান এর সাহসী সাংবাদিকতা, পেশাদারিত্ব ও সমাজ সচেতন ভূমিকার প্রশংসা করেন। তিনি সত্য প্রকাশের কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে একাধিকবার জেল জুলুমের শিকার হয়েছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দৈনিক বাংলাদেশের আলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”
আলোচনা সভা শেষে দোয়া, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মরণীয় মুহূর্ত ধারণের মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

