যশোর অফিস
যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের সাড়াপোল এলাকায় ইঞ্জিনচালিত ভ্যান দুর্ঘটনায় রিফাত (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রিফাত তার বাবার ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে বাড়ি থেকে সাড়াপোল বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাড়াপোল ও মথুরাপুরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রিফাত গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা ও পেডিয়াট্রিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে মারা যায়।
নিহত রিফাত শুকুর আলীর ছেলে। তার বাড়ি যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামে।

