সমাজের আলো।। পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় আর্থিক ক্ষতি হবে।বড় আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রবিবার পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় আর্থিক ক্ষতি হবে। শুধু আইসিসি নয়, তার প্রভাব পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরেও। আর্থিক সমস্যা বাড়বে পাক বোর্ডের।জানা গিয়েছে, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে মোট ৪৫০০ কোটি টাকা ক্ষতি হবে। অর্থাৎ, প্রতিযোগিতায় ওই একটি ম্যাচের মূল্য ৪৫০০ কোটি টাকা। সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসর, টিকিট বিক্রি, আইনি জুয়া ও বাকি সব বিষয় ধরে এই হিসাব করা হয়েছে। বিশ্বক্রিকেটে অন্য কোনও ম্যাচ এর ধারেকাছে আসে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড বছরে যা রোজগার করে তার ১৫ গুণ ক্ষতি একটি ম্যাচ থেকে হবে।

তার মধ্যে সম্প্রচারকারী চ্যানেলের ক্ষতি হবে প্রায় ৩০০ কোটি টাকা। ভারত-পাকিস্তান ম্যাচ যে কোনও আইসিসি প্রতিযোগিতার সেরা আকর্ষণ। সেই ম্যাচের মাঝে একটি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য সম্প্রচারকারী চ্যানেলকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়। কিন্তু খেলা না হলে সেই টাকা পাবে না তারা। বিশ্বকাপে একটি ম্যাচ সম্প্রচারের জন্য ১৩৮ কোটি টাকা দিতে হয় সম্প্রচারকারী চ্যানেলকে। কিন্তু ভারত-পাক ম্যাচের ক্ষেত্রে সেটা অনেকটাই বেশি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *