সমাজের আলো।। দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে তিস্তা হেলিপ্যাড মাঠে লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় উত্তরাঞ্চলকে দেশের ‘কৃষি রাজধানী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়; বরং এটি স্বাধীনতা ও আজাদির পক্ষ বেছে নেওয়ার লড়াই।
জনতার উদ্দেশে তিনি বলেন, “এবারের নির্বাচনে ভোট হবে দুটি। একটি স্বাধীনতার পক্ষে ‘হ্যাঁ’ ভোট, অন্যটি গোলামির বিরুদ্ধে ‘না’ ভোট। মা-বোনদের মর্যাদা রক্ষা ও দেশে ইনসাফ কায়েমে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে।”

