সমাজের আলো। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, রাকিব একটি সেলুনে অবস্থান করছিল। দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে মাথায় দুইটি গুলি করে। পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

