কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে মাছের ঘের থেকে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোপাল চন্দ্র সরকারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যার পর সঞ্জিব তার বাবার সঙ্গে মাছের ঘেরে পানি তুলতে যান। রাত হলে তার বাবা বাড়িতে ফিরে এলেও সঞ্জিব আর ফেরেননি। বুধবার (১ জুলাই) ভোর আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে তার বাবা ঘেরে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া চলছে।

