সমাজের আলো।।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া বাজারে পানিতে ডুবে জারা নামের ২২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে লাঙ্গলঝাড়া বাজারের ব্যবসায়ী আনিস হোসেনের ছোট মেয়ে।
​পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে বাড়ির সবার অজান্তে শিশু জারা খেলতে গিয়ে নিখোঁজ হয়। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
​পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জারাকে মৃত ঘোষণা করেন।
​কোমলমতি এই শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *