সমাজের আলো।। সারথী সরকার (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সারথী সরকার ওই গ্রামের বিশ্বনাথ সরকারের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার ও দৈনন্দিন কাজ শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে বিশ্বনাথ সরকারের বড় ছেলে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের ভেতরে গিয়ে তার মাকে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তবে ততক্ষণে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জুয়েল হোসেন বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
মরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

