ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

শৈশবের স্মৃতিবিজড়িত প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা।

সময়ের পরিক্রমায় মানুষ সাফল্যের শিখরে পৌঁছালেও শৈশবের স্মৃতিমাখা বিদ্যালয় ও সোনালি দিনগুলোর কথা হৃদয়ে অমলিন হয়ে থাকে। সেই আবেগ ও স্মৃতির টানে নিজ বিদ্যাপীঠে তাঁর এই পরিদর্শন ছিল এক বিশেষ মুহূর্ত।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয় ক্যাম্পাসে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপণ করা নারিকেলগাছও পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান বাপ্পী, প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম. আহম্মাদ উল্যাহ বাচ্চু ও সদস্য জাহাঙ্গীর আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক পলাশ কুমার সেন, আনন্দ কুমার গাইন, খান জাহাঙ্গীর আলম, মো. মিজানুর রহমান বিশ্বাস, গীতা রানী ঘোষ, কার্তিক চন্দ্র ঘোষ, দীপিকা ঘোষ, মো. রেজাউল ইসলাম, হাফেজ আসলাম হুসাইন, বিথীকা রানী ঘোষ, সঞ্জয় ঘোষ, সঞ্জয় অধিকারী, সোহাগ হোসেন, মো. সাইফুল ইমরানসহ অন্যান্য শিক্ষক ও সুধীবৃন্দ।

নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরার এই উপস্থিতি শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ছিল আনন্দঘন একটি মুহূর্ত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *