কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসি) লিমিটেডের ৪৩তম সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় ইউসিসির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান সভাপতিত্বে সাংবাদিক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায়। স্বাগত বক্তব্য ও বাজেট উপস্থাপন করেন বিআরডিবির কর্মকর্তা আবুল কালাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ, জুনিয়র হিসাবরক্ষক মেহেদী হাসান, প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম ও হিসাব সহকারী গোপাল চন্দ্র বিশ্বাস।
এছাড়া সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন আবুল কাশেম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বিআরডিবির সহ-সভাপতি রমেশ এবং সমবায়ী আশরাফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, তথ্যবিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্ছুসহ সমবায়ী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভা শেষে অতিথিরা সমবায়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
সভায় উপস্থিত সদস্যরা অভিযোগ করেন, তাদের ঋণের কিস্তির প্রায় ১৪ লাখ টাকা মাঠকর্মী সালাম ও তৎকালীন বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের যোগসাজশে সমিতিতে জমা না দিয়ে আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানার দাবি জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *