শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে কলহের জেরে নিজ মায়ের মূখে আঘাত করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। সে বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মা আনোয়ারা বেগম (৭২) ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছিলেন।
ঐ মামলার আসামী ছেলে মনিরুল ইসলাম এবং পুত্রবধূ ফেরদৌসী ইসলাম ঝর্ণা। পারিবারিক কলহের জেরে অভিযুক্তরা বৃদ্ধা মায়ের ওপর চড়াও হন। এ সময় ছেলে মনিরুল ইসলামেরতার মায়ের দাঁত ভেঙে যায়। এবং তিনি গুরুতর আহত হ আহত মাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মায়ের。 অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ এ ঘটনায় মামলা গ্রহণ করেছে। ২৮ জুন সে মামলায় তাকে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *