লিংকন আসলাম, আশাশুনি ব্যুরো: আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স কোয়াটারে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় চোর শনাক্তের পর তড়িত চোর আটক করা হয়। রবিবার (২৮ জুন) বেলা ১১.২০ টার দিকে এ ঘটনা ঘটে।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আল ফাহাদ বিন সাদ কমপ্লেক্সের কোয়াটারে বসবাস করেন। সকাল ১০ টায় তিনি অফিসে আসেন এবং তার স্ত্রী সন্তানকে নিয়ে স্কুলে যান। আনুমানিক ১১:১৫ টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন যে, ঘরে চোর প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে গেছে। তাৎক্ষণিক বাসার গিয়ে সিসি ক্যামেরা দেখে দ্রুত চোরদের ধরতে রাস্তায় বেরিয়ে পড়েন। উপজেলা সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে পাকা রাস্তায় ভ্যানের উপর চোরদের পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটক করেন। পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে চোর মাদারীপুর জেলার মাড়িনশী গ্রামের নূরউদ্দীনের ছেলে রেজাউল, মৃত ইছকানের ছেলে জাফর ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ গ্রামের সেলিমের ছেলে রিয়াজ হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে আটক করে। এ সংক্রান্তে আশাশুনি থানায় ২৭ নং মামলা রুজু করা হয়েছে। আসামীদের নিকট হতে চুরি করার কাজে ব্যবহৃত ০১ টি রেঞ্জ ও ০১ টি সূচালো রড উদ্ধার করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *