সমাজের আলো।। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা প্রশাসক মো. নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।তার বিরুদ্ধে হত্যাশহ একাধিক অভিযোগ রয়েছে। রয়েছে মামলা।
আজ এক অভিযানে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ হেফাজতে নেয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *