সমাজের আলো। সাতক্ষীরার কলারোয়ায় অবহেলিত, দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণার্থে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন, কলারোয়ার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের কর্মসংস্থানের লক্ষ্যে ভ্যান প্রদান করা হয়। একই সাথে পৌরসভার আয়োজনে সাব-রেজিস্ট্রি অফিসের সেবাগ্রহীতা প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সুধিজন উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *