ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান।
বক্তব্যে ওসি শেখ শাহিনুর রহমান বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি যতদিন কালিগঞ্জে আছি, ততদিন সর্বস্তরের মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করব। অযথা কাউকে হয়রানি করা হবে না।
তিনি আরও বলেন, আমি ১৫ বছর ধরে পুলিশের চাকরি করছি। কিন্তু কালিগঞ্জে এসে যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের জন্য আমার দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে। যেকোনো সমস্যায় থানায় আসবেন, আমি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।
ওসি বলেন, আমি বেশি কিছু বলতে চাই না। বৃক্ষ, তোমার নাম কী? ফলে পরিচয়’ কথায় নয়, আমি আমার কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চাই।
মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একার পক্ষে এসব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও সন্ত্রাসমুক্ত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।
সভায় উপস্থিত সাংবাদিকরা কালিগঞ্জে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিআরডিবির সভাপতি শেখ লুৎফর রহমান, সহসভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কাজী মুজাহিদ ইসলাম তরুণ, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, জাহাঙ্গীর আলম, গোলাম ফারুক, ইশারাত আলী, শেখ নাজমুল হোসেন, আব্দুল করিম, মামুন হাসান, ফজলুল হক, আতিকুর রহমান, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, আল নুর ইমন, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, আবুল কালাম বিন আকবর, সোলায়মান মামুন, আব্দুল হামিদ, মো. শফিক, মো. আব্দুল জব্বার ও মাওলানা আব্দুল গফুরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *