কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ সাদিকুজ্জামান সাদু নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত সাদিকুজ্জামান সাদু উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের আফসার সরদারের ছেলে। তিনি কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায়সহ পুলিশের একটি দল। এ সময় মাদক বিক্রির অভিযোগে সাদিকুজ্জামান সাদুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,আটক ব্যক্তিকে বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *