‎ সমাজের আলো।।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখা ও মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভা সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সুযোগ্য সভাপতি এস এম শরিফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান নয়ন, সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনুর ইসলাম (তুহিন)। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ আব্দুল কাদের, দেবব্রত মন্ডলসহ অসংখ্য মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা।
‎সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাবীব)।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *