সমাজের আলো। আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আজ সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দ কাটিগ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এলাকাবাসী জানিয়েছেন আজ সকাল নটার দিকে গোবিন্দ কাটিগ্রামের আনিসুদ্দিনের ছেলের রফিকুল ইসলাম (৫৫) প্রতিবেশী এক শিশুকে দিকে ডেকে নিয়ে যায় কুল বাগানে। তার মুখ বেঁধে এ সময় ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি রফিকুল ইসলামের স্ত্রী শিশুটিকে দ্রুত উদ্ধার করে। ঘটনা জানাজানি হবার পরে ধর্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসী সহযোগিতায় রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে পুলিশ তাকে থানে নিয়ে যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *