ইয়ারব হোসেন সাতক্ষীরা।। কাকাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার গোড়িয়াডাঙ্গা গ্রামে শুক্রবার সকালে।
নিহতের নাম জিতেন মন্ডল। বাড়ির সাতটা সদর উপজেলার গোড়িয়া ডাঙ্গা গ্রামে।
জমিতে পানি দেওয়া নিয়ে কাকা জিতেন মন্ডলের সাথে শুক্রবার (২১ আগস্ট ) সকালে জিতেন মন্ডলকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।
গড়িয়াডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে তাদের ভাইদের মধ্যে শুক্রবার মারামারি হয়। মারামারিতে জিতেন মারাত্মকভাবে আহত হয়। খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিতেন মারা যায়।
স্থানীয় বাশদহা ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান জানান,পাচুর ছেলে তপন ও ভগনের সাথে ছিরুর ছেলে ও কাকা জিতেনের পানি দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার এই নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাদে। মারামারিতে জিতেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান , নিজেদের মধ্যে মারামারিতে গড়িয়াডাঙ্গা গ্রামের জিতেন চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *