সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিনযানে ২কোটি ৫০ হাজার টাকা মুলোর ক্রিস্টাল মেথ আইচ আটক

ইয়ারব হোসেন সাতক্ষীরা।। সাতক্ষীরার বিজিবি সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করেছে।
গত ১৩ অক্টোবর সকালে সাতক্ষীরার ঘোনা বিওপির একটি বিজিবি দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ঘোনা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৬/১৩-এস হতে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ঘোনা বিওপির চোরাকারবারী বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উক্ত স্থান থেকে ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ২,৫০,০০,০০০/- (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *