সমাজের আলো।। বালু উত্তোলনের অভিযোগে ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের সময় ট্রলারটি আটক করা হয়। এসময় মালিক পালিয়ে গেলেও শ্রমিক মো: সালমান হোসেন লিওন (২০)কে আটক করে ভ্রাম্যমান আদালত। পরবর্তীতে রোববার সকালে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড মালিক পরিশোধের পর আটক শ্রমিককে মুক্তি দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায় এলাকার কতিপয় ব্যক্তি অব্যাহতভাবে বালু লুট চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে স্থানীয়দের সহায়তায় খোলপেটুয়া নদীর খুটিকাটা এলাকা থেকে ই¯্রাফিল হোসেনের মালিকানাধীন ঐ ট্রালটি আদাক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে।

