সমাজের আলো।। বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহতের নাম চিত্ত রঞ্জন আইচ (৫০)। তিনি গোপালপুর গ্রামের মৃত কানাই আইচ এর ছেলে।

নিহতের প্রতিবেশী শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জনের তালা বাজারে কাপড়ের দোকান রয়েছে। শনিবার সকালে তিনি বাড়ির পাশে নিজের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাত ঘটলে তার শরীরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *